
প্রতিনিধি, চৌদ্দগ্রাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ডা: তাহের জনসভাস্থলে বিএনপির একটি ফ্যামিলি কার্ড তুলে ধরে বলেন, দেখুন প্রতারণা কীভাবে শুরু হয়েছে। এই যে দেখুন ফ্যামিলি কার্ড, এইগুলা ভুয়া। আমি নির্বাচন কমিশনকে এইসব কার্ড নিয়ে কথা বলেছিলাম, তারা বলে এইগুলো বে-আইনী। এসময় তাহের প্রশাসনকে উদ্যেশ্য করে বলেন এখন থেকে এসব কার্ড যারা ব্যবহার করেন তাদের যেন আইনের আওতায় আনা হয়।
তিনি আরো বলেন, একটি দল ভারতের সাথে আতাঁত করে ক্ষমতায় আসতে চায়। আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে নির্ধারণ হবে আমরা কি আবারো ফ্যাসিবাদে ফিরে যাবো, একটি অন্ধকার নিমজ্জিত দেশে পরিণত হবো। নাকি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবো। এটা নির্ধারণ করবে এই দেশের জনগণ। তিনি বলেন, একটি দল ভারতের সাথে আতাঁত করে ক্ষমতায় আসতে চায়। তারা আবারো বাংলাদেশ বিক্রি করে দিতে চায়। এই দেশের মানুষ, চার কোটি যুবক তা হতে দিবে না।
ডা. তাহের আরোও বলেন, আমরা একটি ১০ দলীয় জোট গঠন করেছি। এই দলে সমস্ত ইসলামী দল আছে। সাথে মুক্তিযোদ্ধার রাজনৈতিক দল এর পাশাপাশি রয়েছে জুলাই যোদ্ধের অন্যতম দল এনসিপি। ১২ ফেব্রুয়ারী জনগণের সমর্থন নিয়ে এই জোট সরকার গঠন করবে। সৈরাচারের পতনের পর গত দুই বছরে এই দেশে কারা চাঁদাবাজী করে আসছে তা মানুষ জানে। সাধারন মানুষ আমাদের বলে আগে ১০ টাকা চাঁদা দিলে এখন ২০ টাকা দিতে হয়। এই চাঁদার শিকার হচ্ছে এই দেশে রিক্সা ওয়ালা, ব্যবসায়ী ও সাধারন মানুষ।
তিনি শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা হাইস্কুল মাঠে আয়োজিত জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম।
মহি উদ্দিন আহমেদ ভূঁইয়া নঈমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী সাইফুল ইসলাম হোসেল, উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন, বাংলাদেশ কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, জাতীয় কেন্দ্রীয় শক্তির যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মোঃ শাহজালাল, জগন্নাথদীঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, চৌদ্দগ্রাম সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম, কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, কালিকাপুর ইউনিয়নের সাবেক রুহুল আমিন, বাতিসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম খোকন, চৌদ্দগ্রাম সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আইয়ুব আলী ফরায়েজী, চিওড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ কাজল, পৌরসভার জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মেশকাত উদ্দিন সেলিম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ নুরুল ইসলাম মোল্লা, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী প্রমুখ।