বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সারাদেশে

চৌদ্দগ্রামে থানায় যুবকের হামলায় মাথা ফাটলো কনস্টেবলের,

  • আপডেট সময়: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ দেখেছেন :

প্রতিনিধি, চৌদ্দগ্রাম 

‎কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় পুলিশ কনস্টেবলকে কুপিয়ে যখম করেছে স্থানীয় বাহাদুর হোসেন বাদল (১৯) নামের এক যুবক। আহত কনস্টেবলের নাম শরিফুল ইসলাম। অভিযুক্ত বাদল থানা সংলগ্ন লক্ষীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীকে আটক করে তাৎক্ষনিক থানা হেফাজতে নেয়া হয়।
‎চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, বাদল নিয়মিত চৌদ্দগ্রাম থানার বাউন্ডারির ভিতরে গরু নিয়ে প্রবেশ করে। গরুগুলো নিয়মিত থানার বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছ নষ্ট করায় বাদলকে পূর্ব থেকেই গরু নিয়ে প্রবেশে একাধিকবার নিষেধ করা হয়। গত মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) দুপুরে বাদল একাধিক গরু নিয়ে থানায় ডুকে। এসময় চৌদ্দগ্রাম থানার পুলিশ কনষ্টেবল শরিফুল ইসলাম গরু নিয়ে থানায় প্রবেশে আবারো নিষেধের কথা জানায়। বাদল এতে ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা দায়ের উল্টা পিঠ দিয়ে শরিফুলের গায়ে একাধিক আঘাত করে। একপর্যায়ে দা দিয়ে শরিফুলের মাথায় কোপ দেয়। এসময় শরিফুলের চিৎকার শুনে তাৎক্ষনিক থানার ভিতর থেকে পুলিশ সদস্যরা এসে বাদলকে আটক করে থানার ভেতরে নিয়ে যায়।
‎চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদর্ন্ত) গুলজার আলম বলেন, গরু থানার সৌন্দর্যবর্ধনে লাগানো গাছপালা খেয়ে ফেলায় বাদলকে একাধিকবার নিষেধ করলেও সে কোন তোয়াক্কা করেনি। মঙ্গলবার গরু নিয়ে প্রবেশে তাকে বাঁধা দেয়ায় সে কনস্টেবলের উপর হামলা করে। পুলিশের উপর হামলার ঘটনায় বাদলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে আটককৃত বাদলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz