
আল-আমিন কিবরিয়া।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে কুমিল্লার ১১টি আসনের ১১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মোট ১৪৪ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৯টায় এ তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মু. রেজা হাসান
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-১ আসনে বিএনপির ড. খন্দকার মোশারফ হোসেন, জামায়াতের মনিরুজ্জামান বাহালুলসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন।
কুমিল্লা-২ আসনে বিএনপির সেলিম ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিন ও জামায়াত প্রার্থী নাজিম উদ্দিন মোল্লাসহ ১১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুমিল্লা-৩ আসনে বিএনপির শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলসহ ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুমিল্লা-৪ আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সীসহ ৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুমিল্লা-৫ আসনে বিএনপির জসীম উদ্দিন ও জামায়াতের মোবারক হোসেনসহ ১১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুমিল্লা-৬ আসনে বিএনপির মনিরুল হক চৌধুরী, জামায়াত প্রার্থী দ্বীন মোহাম্মদ ও স্বতন্ত্র প্রার্থী আমিন উর রশিদ ইয়াছিনসহ ১১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুমিল্লা-৭ আসনে বিএনপির রেদোয়ান আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী আতিকুল ইসলাম শাওনসহ ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুমিল্লা-৮ আসনে বিএনপির জাকারিয়া তাহের সুমন ও জামায়াতের শফিকুল আলম হেলালসহ ১০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুমিল্লা-৯ আসনে বিএনপির আবুল কালাম, জামায়াতের সারোয়ার উদ্দিন সিদ্দিকী ও স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলাসহ ১৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুমিল্লা-১০ আসনে বিএনপির আবদুল গফুর ভূঁইয়া, জামায়াতের ইয়াছিন আরাফাত ও স্বতন্ত্র প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়াসহ ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুমিল্লা-১১ আসনে জামায়াতের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও বিএনপির কামরুল হুদাসহ ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মু. রেজা হাসান বলেন, ‘১১টি আসনে ১৪৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে জমা দেয়ার শেষ দিন সোমবার পর্যন্ত ১১৪জন তাদের মনোনয়নপত্র জমা দেন।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন সুষ্ঠ করতে আমরা বদ্ধ পরিকর। ইতোমধ্যে বিভিন্ন আসনে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের দায়িত্ব পালন শুরু করেছেন।’