বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সারাদেশে

চান্দিনায় শত বছর ধরে দাঁড়িয়ে আছে জমিদারদের স্মৃতি মন্দির

  • আপডেট সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ দেখেছেন :

প্রতিনিধি, চান্দিনা

বহু ইতিহাসের স্বাক্ষী হয়ে কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের আলীকামোড়া গ্রামে প্রায় ১০০ বছর ধরে দাঁড়িয়ে আছে স্মৃতি মন্দির গুলো। জমিদারি আমলে বাংলা ১৩৩৬ সনে অথবা ১৯২৯-৩০ খ্রীস্টাব্দে জমিদার ঈশ্বরচন্দ্র মজুমদার ও গগণ চন্দ্র মজুমদারের সমাধীস্থলে নির্মিত হয় এই স্মৃতি মন্দির গুলো। একসময় এখানে ৪ টি মন্দির থাকলেও গত ৫/৭ বছর আগে একটি মন্দির ভেঙে ফেলা হয়। আরেকটি মন্দিরের নামফলক নষ্ট হয়ে যাওয়ায় তা কার সমাধীস্থলে নির্মিত তা জানা যায়নি।
জমিদারি আমলে এখানে বিশাল মজুমদার বাড়ি থাকলেও এখন এই স্মৃতি মন্দির গুলো ছাড়া আর কোন চিহ্ন অবশিষ্ট নেই। স্থানীয়রা জানান গত ১৪/১৫ বছর আগেও এখানে জমিদারি আমলের ভগ্নপ্রায় একটি স্থাপনা ছিলো, যা ভেঙে ফেলা হয়েছে৷ বর্তমানে শুধু এই ৩ টি স্মৃতি মন্দির ই শুধু টিকে আছে।
জনশ্রুতি আছে এই স্মৃতি মন্দির গুলোতে এক সময় স্বর্ণ ভর্তি কলসী ছিলো, যা জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে চুরি হয়ে যায় এবং এগুলো যারা চুরি করে তারা পরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এই মন্দির গুলো নিয়ে নানান ভৌতিক ঘটনা ও শোনা যায়। লোকজন সন্ধ্যার পরে মন্দির গুলোর পাশের সড়কটি এড়িয়ে চলার চেষ্টা করে।
স্থানীয় বাসিন্দা সিরাজুল হক জানান- আমরা ছোটবেলা থেকেই এই মন্দির গুলো দেখেছি৷ পাশেই বিশাল জমিদার বাড়ি ছিলো। কিন্তু কালের বিবর্তনে এখন এই মন্দির গুলো ছাড়া আর কিছুই নেই। প্রায় ১০০ বছর আগের এই স্মৃতি মন্দির গুলো কে সংরক্ষণ করা জরুরি বলে মনে করছি৷
মোঃ সোহাগ বলেন- এখানে অনেকেই ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছে, তবে এই ভৌতিক ব্যাপারের আড়ালে এখানে মাদকসেবিরা আড্ডা জমায়। আমরা গত কয়েক মাস ধরে এই বিষয় গুলো দেখেছি৷ তবে এই স্মৃতি মন্দির গুলো কে সংরক্ষণ করা জরুরি এবং বহু বছর আগে নির্মিত হওয়ায় এগুলো দেখতেও বেশ চমৎকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz