রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

বিশ্বকাপ ফিরিয়ে আনতে অসম্ভবকেও সম্ভব করব : নেইমার

  • আপডেট সময়: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ দেখেছেন :

ক্রীড়া ডেস্ক

একটি অনুষ্ঠানে নেইমার জাতীয় দলের কোচ আনচেলত্তির উদ্দেশে বার্তা পাঠান। সেখানে নাকি তিনি বলেছেন, “ব্রাজিলের হয়ে ষষ্ঠ বিশ্বকাপ জিততে ‘অসম্ভবকেও সম্ভব’ করতে প্রস্তুত সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা।”

তবে, এর আগে নিজেকে পুরপুরি ফিট করতে বাঁ হাঁটুর ছেঁড়া মেনিস্কাসের চিকিৎসায় আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাচ্ছেন নেইমার।

ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর)  ছুরি-কাঁচির নিচে যাবেন সাম্বা তারকা।

অবশ্য অস্ত্রোপচারের টেবিলে যাওয়ার আগে নেইমারের আত্মবিশ্বাসে কোনো কমতি নেই। গত শনিবার প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দিকে নিয়ে এক সংগীতানুষ্ঠানে গিয়ে ২০২৬ বিশ্বকাপ নিয়ে বড় এক বাজিই ধরেছেন ৩৩ বছর বয়সী এই তারকা।

ভক্তদের উদ্দেশে নেইমার বলেছেন, “ব্রাজিলে বিশ্বকাপ ফিরিয়ে আনতে যা যা সম্ভব, আমরা সবই করব। এমনকি অসম্ভবকেও সম্ভব করার চেষ্টা করব। না হলে জুলাইতে (বিশ্বকাপের পর) আপনারা এ নিয়ে আমাকে ধরবেন। আনচেলত্তি, আমাদের একটু সাহায্য করুন—ফাইনালে উঠতে পারলে কথা দিচ্ছি গোল করবই।”

তবে, নেইমার নিজেকে বিশ্বকাপে দেখলেও কাজটা মোটেও সহজ নয়। মে মাসে আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর চোটের কারণে নেইমারকে একবারও দলে ডাকেননি। এই মৌসুমে ২৮ ম্যাচে ১১ গোল আর ৪টি অ্যাসিস্ট থাকলেও ফিটনেস নিয়ে প্রশ্ন থেকেই গেছে। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে বিশ্বকাপের আসর। তার আগে ব্রাজিল প্রীতি ম্যাচ খেলবে মাত্র দুটি—মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz