
স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সারা জিবন দেশ ও জনগণের অধিকার আদায়ে লড়াই করেছেন নির্যাতিত হয়েছেন। আজ তিনি খুবই অসুস্থ। হাসপাতালে ভর্তি। আপনারা তার জন্য দোয়া করবেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

সোমবার (১৫ ডিসেম্বর) মুরাদনগরের জাহাপুর ইবতেদায়ি হাফেজিয়া মাদ্রাসা ও পেস্কারুননেছা এতিমখানা এবং এলাকাবাসী উদ্যোগে এ দোয়া মাহফিল হয়। এই সময় কায়কোবাদ উপস্থিত জনতার কাছে ২ রাকাআত নফল নামাজ পড়ে দোয়া করার আহবান জানালে দুই হাত তুলে নফল নামাজ পড়ে দোয়া করার প্রতিশ্রুতি দেয় হাজার হাজার জনতা।
কায়কোবাদ বলেন- যেহেতু তফসিল ঘোষণা হয়েছে নির্বাচনী বিধিনিষেধও রয়েছে তাই সব কথা বলতেও পারব না। নির্বাচনী আচরণ বিধি মেনে চলবেন।
নির্বাচনী আচরণ বিধির কারনে দোয়া মাহফিলে বিএনপি নেতা কর্মীদের আসতে নিষেধ করা হলেও সাবেক ৫ বারের এমপি ও মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে এক নজর দেখতে জনতার ঢল নামে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে মুরাদনগরের বাবুটিপাড়া ডুকতেই বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সাথে হাত মেলাতে রাস্তার দুইধারে অসংখ্য নারী পুরুষের দেখা মিলে। দাদাভাই দাদাভাই স্লোগান দিতে থাকে তরুন ও শিশুরা। এ যেন হ্যামিলিওনের বাঁশিওয়ালা এগিয়ে যাচ্ছে পিছুপিছু হাটছে নারী পুরুষ ও শিশুরা। তবে তিনিও জনতাকে আগলে ধরেন পরম মমতায়। তবে জনতার ঢল নামলেও সকলকেই নির্বাচনী আচরন বিধি মেনে স্লোগান বা সভা সমাবেশ না করার আহবান জানান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।