রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

বিপিএলে দল নিতে আগ্রহী ১০ ফ্র্যাঞ্চাইজি

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে দশটি ফ্র্যাঞ্চাইজি। বিসিবি সূত্রে এই তথ্য জানা গেছে। এর মধ্যে পুরনো চারটি ফ্র্যাঞ্চাইজি তাদের দল ধরে রাখতে আগ্রহ প্রকাশ করেছে। তবে দরপত্র জমা দেওয়ার শেষ দিন বিপিএলের সফলতম দল ফরচুন বরিশাল দল নিতে আগ্রহ দেখায়নি।

বিপিএলে পুরনো ফ্র্যাঞ্চাইজির মধ্যে বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স আসন্ন ডিসেম্বরের আসরে অংশ নিতে দরপত্র জমা দিয়েছে। খুলনা টাইগার্সের সঙ্গে ছিল মাইন্ড ট্রি। তারা এবারও বিপিএলে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে। হারলেন গ্রুপের ঢাকা ক্যাপিটালস বিপিএলে থাকতে দরপত্র জমা দিয়েছে।

এছাড়া গত মৌসুমে বিপিএলের বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি সামির কাদের চৌধুরীর এসকিউ স্পোর্টস এবারও চিটাগং কিংস নামে দল নেওয়ার জন্য দরপত্র জমা দিয়েছে।

বাকি ছয়টি ফ্র্যাঞ্চাইজি নতুন। এর মধ্যে রাজশাহী থেকে দল নিতে দুটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। এর মধ্যে আছে নাবিল গ্রুপ। রাজশাহী কিংস নামে দল নিতে আগ্রহ দেখিয়েছে দেশ ট্রাভেলস।

ফরচুন বরিশাল না থাকলেও বরিশাল থেকে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে আকাশবাড়ী হলিডেজ নামের একটি প্রতিষ্ঠান। সিলেট স্ট্রাইকার্স নামে দল নিতে জগলু এন্ড ক্রিকেট উইথ সামি নামের একটি প্রতিষ্ঠান থেকে দরপত্র জমা দেওয়া হয়েছে।

কুমিল্লা থেকে দল নিতে এসএস গ্রুপ দরপত্র জমা দিয়েছে। তারা কুমিল্লা ফাইটার্স নামে দল আনতে চায়। এছাড়া নোয়াখালী থেকে বাংলা মার্ক একটি প্রতিষ্ঠান বিপিএলে দল নিতে আগ্রহ দেখিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz