রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কারামুক্ত বিএনপি নেতা এম এ আউয়াল খানকে দেবিদ্বারে গণসংবর্ধনা

  • আপডেট সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৯৫ দেখেছেন :

প্রতিনিধি, দেবিদ্বার

সদ্য কারামুক্ত বিএনপি নেতা ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের মনোনয়ন প্রত্যাশী এম এ আউয়াল খানকে ফুলেল শুভেচ্ছা ও গণসংবর্ধনা দিয়েছে দেবিদ্বার উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন।
শনিবার বিকেলে দেবিদ্বার পৌর মিলনায়তনে আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খানকে এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া থেকে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বরণ করে নিয়ে আসে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা মো. মজিবুর রহমান সিকদার।
সংবর্ধিত অতিথি হিসেবে এম এ আউয়াল খান বলেন, স্বৈরাচারী সরকারের দমন-পীড়নের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্রের জন্য আন্দোলন চালিয়ে গে‌ছে। আমাদের এই ত্যাগ মানু‌ষের ভোটা‌ধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা জন‌্য।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মো. সাইফুল আলম, মো. জসিম উদ্দিন, সাইদুল হক সাইদ, পৌর বিএনপি নেতা কামাল হোসেন, যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ, ইমতিয়াজ আহম্মেদ সাজু, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মান্নান সরকার, সাইফুল ইসলাম মুছা, সালাউদ্দিন আহমেদ তাজ, মো. আবু হানিফ ও আলমগীর হোসেন প্রমুখ।
উল্লেখ্য, রাজধানীর গুলশান ও বনানী থানায় দায়ের করা তিনটি মামলায় গত ২১ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে এম এ আউয়াল খানসহ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ও বর্তমান আট নেতাকে আদালত জামিন না দিয়ে কারাগারে পাঠান। পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত তাদের জামিন মঞ্জুর করলে আইনি প্রক্রিয়া শেষে ২৫ সেপ্টেম্বর দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে চার দিন পর তারা মুক্তি পান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz