রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লা বোর্ড ইংরেজি ও উচ্চতর গণিতে ভরাডুবি

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৫১ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। যা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড থেকে তলানীতে।
এবছর ফলাফল ভরাডুবি হয়েছে ইংরেজি ও উচ্চতর গণিতে। পাস এবং জিপিএ-৫ এর হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। জিপিএ- ৫ পেয়েছে ২ হাজার ৭০৭ জন। এরমধ্যে মেয়ে পরীক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে ১ হাজার ৭৪৯, ছেলেরা জিপিএ- ৫ পেয়েছে ৯৫৮ জন। এছাড়াও কুমিল্লা শিক্ষাবোর্ডে শতভাগ পাস করেছে ৫টি প্রতিষ্ঠান থেকে। ৯টি প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম  সাংবাদিকদের এসব তথ্য জানান।
চলতি বছর কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষা দেয়। এদের মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৫৭ হাজার ৫২৪ জন এবং ছেলে পরীক্ষার্থী ৪২ হাজার ৫২। পাশ করে মোট ৪৮ হাজার ৬৫৭ জন। মেয়ে পরীক্ষার্থী পাশ করে ৩০ হাজার ৭০১, ছেলে পরীক্ষার্থী পাশ করে ১৭ হাজার ৯৫৬ জন। মেয়েদের পাশের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ, ছেলেদের পাশ ৪২ দশমিক ৭০ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে পাসের হার ৬২ দশমিক ৬৪, ব্যবসায় শিক্ষা শাখায় পাসের হার ৪৪ দশমিক ৮ এবং মানবিক শাখায় পাসের হার ৪৩ দশমিক ৯০।
এদিকে ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে এগিয়ে ঢাকা শিক্ষা বোর্ড, আর পিছিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডে এ বছরের মোট পাসের হার ৬৪ দশমিক ৬২। পাসের হার সবচেয়ে কম কুমিল্লা শিক্ষা বোর্ডে ৪৮ দশমিক ৮৬।
কেন এ ফল বিপর্যয়?  এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন  বলেন, এ বছর ইংরেজি ও উচ্চতর গণিতে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে।  ইংরেজিতে পাস করেছে ৬৫ দশমিক ২৮ এবং উচ্চতর গণিতে পাস করেছে ৬০ দশমিক ৪৮ শতাংশ পরীক্ষার্থী।
তিনি আরও বলেন, এ বছর শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত  হয়েছে। এছাড়া সকল ভেন্যু কেন্দ্র বাতিল করায় ভিন্ন কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। এতেও তাদের (পরীক্ষার্থী) মাঝে একটি নেতিবাচক প্রভাব পড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz