রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

লাকসামে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার

  • আপডেট সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৯ দেখেছেন :

প্রতিনিধি লাকসাম 

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে লাকসাম উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

শনিবার সন্ধ্যায় তিনি লাকসামের একাধিক মন্ডপ ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্তবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পুলিশ সুপার পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা প্রত্যক্ষ করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কুমিল্লা জেলা পুলিশের সর্বোচ্চ প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কুমিল্লা জেলা পুলিশ সর্বদা সচেষ্ট।

এ সময় তিনি পূজার আনন্দঘন পরিবেশে সকলকে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে একযোগে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz