রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

তারেক রহমানের নির্দেশয় এলাকায় এসেছি; লিটন

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২০৭ দেখেছেন :

আল-আমিন কিবরিয়া |

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশয় এলাকায় এসেছি। বিএনপি যদি আমাকে যোগ্য প্রার্থী মনে করে, তাহলে কুমিল্লার দেবিদ্বারে মনোনয়ন দেবে। আর না দিলে আমার কোনো দুঃখ নেই। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে মানুষের পাশে থাকব।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কুমিল্লার দেবিদ্বারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নিজের রাজনৈতিক জীবন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন সাইদুর রহমান লিটন।
গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, দীর্ঘ সময় মানুষ আওয়ামী দুঃশাসনের কারণে কথা বলতে পারেনি। প্রবাসে থেকেও আমরা দলের জন্য কাজ করেছি। বর্তমানে আমি বেলজিয়াম বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছি। দেশনায়ক তারেক রহমান দেশের পুনর্গঠনে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা বিশ্বাস করি! তার নেতৃত্বে বাংলাদেশ একদিন বিশ্বমঞ্চে সমৃদ্ধির দেশ হিসেবে পরিচিতি পাবে।
দেবিদ্বার উপজেলার বিষয়ে তিনি বলেন, দেবিদ্বার একটি অবহেলিত জনপদ। এ অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য। আমি কোনো গ্রুপিং রাজনীতি করতে চাই না। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমার উপজেলার জনগণ ভালো থাকুক আমার প্রত্যাশা সেটাই।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রেহেনা পারভীন, উপজেলা যুবদলের সহসভাপতি ও ইউপি সদস্য সোহেল নেয়ামত সরকার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল মোল্লা, উপজেলা বিএনপির সদস্য ইউসুফ মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান রুবেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz