রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

কুমিল্লা সীমান্তে ৫০ লাখ টাকার অবৈধ ভারতীয় ট্যাবলেট উদ্ধার

  • আপডেট সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৪৮ দেখেছেন :

সংবাদদাতা, আদর্শ সদর

কুমিল্লা সীমান্তে ৫০ লাখ টাকার অবৈধ ভারতীয় সিটিরিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করেছে ১০ বিজিবি। 

রবিবার (১০আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় বিজিবি। এর আগে গতকাল শনিবার দিবাগত গভীর রাতে জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব ট্যাবলেট উদ্ধার করা হয়। 

বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আওতাধীন বিবিরবাজার বিওপি’র অধীনস্থ কটকবাজার পোষ্ট এর বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে সীমান্তের ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া নামক স্থানে বিজিবি টহলদল কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৩ লাখ ৩১ হাজার ২শ পিস অবৈধ ভারতীয় সিটিরিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট আটক করা হয়। 

১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মীর আলী এজাজ বলেন, উদ্ধারকৃত অবৈধ ভারতীয় সিটিরিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট এর মূল্য ৪৯ লাখ ৬৮ হাজার টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা দেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz