রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

লাকসামে প্রয়াত এমপি আজিমের শোকসভা

  • আপডেট সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৬০ দেখেছেন :

সংবাদদাতা, লাকসাম ||

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের বিএনপির দলীয় প্রয়াত সাবেক জনপ্রিয় এমপি কর্ণেল (অব.) এম.আনোয়ারুল আজিম  পিএসসি’র স্মরণে বিশাল শোক সভা হয়েছে।

রবিবার বিকেলে লাকসামের মুদাফরগঞ্জ বাজার সংলগ্ন কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। শোকসভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন প্রয়াত সংসদ সদস্য কর্ণেল (অব.) আজিমের কন্যা সামিরা আজিম দোলা। 

আজিমের কন্যা বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঘোষণা, কেবল একটি দলীয় প্রতিশ্রুতি নয়। এটা জাতিকে রক্ষার ও দেশকে পুনর্গঠনের রূপরেখা। এসময় দলীয় নেতাকর্মীদের নিয়ে ৩১ দফা বাস্তবায়নে মাঠে থাকবেন বলেও মন্তব্য করেন আজিম কন্যা।

মুদাফরগঞ্জ উত্তর বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. শরিফ হোসেনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন গুম ফেরত বিএনপি নেতা হাজী মো. জসিম উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই চেয়ারম্যান, আইন বিষয়ক সম্পাদক এড. দেওয়ান মো. সামছুল হক, সাবেক সাংসদ কর্ণেল আজিম এর পিএস ও বিএনপি নেতা পীরজাদা সৈয়দ মোঃ শাহাদাৎ হোসেনসহ অনেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz