রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

দেবিদ্বারে জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট সময়: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩০৮ দেখেছেন :


কুমিল্লা কণ্ঠ রিপোর্ট :

দেবিদ্বারে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সকালে ‘কুমিল্লাস্থ আমরা ফতেহাবাদ ইউনিয়নবাসী’ সংগঠনের উদ্যোগে জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ নায়েব আলী কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক সমকালের কুমিল্লা জেলা প্রতিনিধি ও দৈনিক কুমিল্লা কণ্ঠের সম্পাদক মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা এইচ এম ছাদির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি জসিম উদ্দিন, জসিম উদ্দিন এনাম, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মুন্সি, দৈনিক কালের কন্ঠের কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি মোঃ শাহিন আলম , কলেজের প্রভাষক আনোয়ার হোসেন তুহিন, সাইচাপাড়া বি.জে. এ .এ মজিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সালাউদ্দিন, খলিল পুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহমেদ ও ব্যবসায়ী শরিফুল ইসলাম। পরে মহানগর ব্লাড ব্যাংকের উদ্যোগের কলেজ চত্বরে বৃক্ষ রোপন করেন অতিথিগণ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz