ঢাকা অফিস প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড (বেঞ্চমার্ক) হয়ে থাকবে।’ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের প্রথম সৌজন্য
প্রতিনিধি, তিতাস ইসলামী আন্দোলন বাংলাদেশ -মনোনীত কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা বলেন আমরা শরীয়া আইনে দেশ পরিচালনা করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি আল্লাহ আইন ছাড়া মানুষের অধিকার ও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়।এদেশের প্রতিটি স্তরে দুর্নীতি চলে, যখন ইসলামে আইন কায়েম হবে তখন
প্রতিনিধি, চান্দিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জমে উঠেছে প্রচারণা। এ আসনে বিএনপি’র দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন। তিনি কলস প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক বরাদ্দের দিন বিকেলেই তাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এরপরও থেমে নেই তার প্রচারণা। উল্টো দ্বিগুণ উৎসাহ
প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া আমাদেরকে হুমকি-ধমকি দিয়ে কাজ হবে না। প্রয়োজনে রাজপথে রক্ত দিবো তবুও অন্যায়ের কাছে মাথা নত করবো না। গত ১৭ বছর হামলা-মামলা দিয়ে আমাদেরকে থামিয়ে রাখা যায় নি। আমরা আমাদের অধিকার নিয়েই ঘরে ফিরবো। কেউ যদি নির্বাচন বানচাল করার চেষ্টা করে তাহলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করা হবে। শুক্রবার (২৩ জানুয়ারী) বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া
প্রতিনিধি, দেবিদ্বার কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেবিদ্বারের সাধারণ জনতা, প্রবাসী ভাই, তরুণ ও যুবসমাজ এবং মা-বোনেরা আমার মূল শক্তি। অনেকেই হয়তো অন্য পার্টি করেন, কিন্তু গোপনে সে ভোট আমাকেই দেবে। শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার প্রথম দিনে গণসংযোগকালে বিভিন্ন পথসভায় বক্তব্য
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার বুড়িচংয়ে নির্বাচনী মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। ওই নেতার নাম মোঃ মমিন মিয়া। তিনি উপজেলার মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন। মমিন মিয়া মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের মৃত শাহাদাত মিয়ার ছেলে। দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দীনের সমর্থনে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব
ঢাকা অফিস কুমিল্লা-৪ আসনে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করতে যাচ্ছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আপিল বিভাগে এই আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। এর আগে বুধবার (২১ জানুয়ারি) কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে
প্রতিনিধি, চান্দিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে বিএনপি। দলটির কেন্দ্রীয় সিদ্ধান্তে সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বিএনপি মনোনীত প্রার্থী হলেও এর বিপরীতে বিদ্রোহ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীকও বরাদ্দ পেয়েছেন তিনি। এতে বিভক্তির সাথে সাথে নির্বাচনী
প্রতিনিধি, চান্দিনা | কুমিল্লার চান্দিনায় নির্বাচনী প্রতীক পেয়েই শোডাউন করার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ জানুয়ারী) বিকেলে চান্দিনা পশ্চিম বাজারস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার কার্যালয় সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত এর সামনে পড়ে শোডাউনটি। এতে হাত পাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাও. এহতেশামুল হক কাসেমীকে নগদ ৩০ হাজার
প্রতিনিধি, চান্দিনা | দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) রাত ৮টায় বিএনপি’র ভেরিফাইড ফেসবুক পেইজে দলীয় প্যাডে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য পাওয়া গেছে। আতিকুল আলম শাওন ২০১৮ সাল থেকে