নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশের যুবকরা তো আমাদের কাছে বেকার ভাতার দাবি করছে না। তাদের দক্ষ জনবল হিসেবে গড়ে না তুলে কেন বেকার ভাতার গল্প শোনাব? তাদের হাতকে দেশ গড়ার মজবুত কারিগর হিসেবে গড়ে তুলব। হাতে হাতে সম্মানের কাজ তুলে দেব।’ শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামের জনসভায় এসব কথা
নিজস্ব প্রতিবেদক জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান বলেছেন, একটি দলের পক্ষ থেকে ঘরে ঘরে কার্ড বিতরণ করা হচ্ছে, নাম তার ফ্যামিলি কার্ড। কোন জায়গায় এটার মূল্য দুই হাজার, কোন জায়গায় ৭ হাজার, কোন জায়গায় বিশ হাজার। আর কোন জায়গায় বলা হচ্ছে আমরা ৫০ লক্ষ দিব। আবার কোন জায়গায় বলা হচ্ছে আমরা ৫০ কোটি দেব। একদিকে
স্টাফ রিপোর্টার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিএনপির ভাতার কথা বলে ভুয়া ফ্যামিলি কার্ড বিতরণের কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ কার্ড দেয়ার নামে বিএনপি জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা তরুণদের কার্ডের নামে ভাতা নয়, আমরা তাদের আত্মনির্ভরশীল করতে চাই, পরনির্ভরশীল করে
ঢাকা অফিস স্ত্রী ও শিশু সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেওয়া হয়েছে বলে সমকালকে জানিয়েছেন সুপ্রিমকোর্টের
নিজস্ব প্রতিবেদক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা নাকি দেশের মানুষকে ধোঁকা দিচ্ছি। আমরা ধোঁকা দিতে যাব কেন? এই মানুষদের কাছে আমাদের আবারও আসতে হবে না? আমরা সরকারে ছিলাম। কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে। অনেকেই কয়েকদিন ধরে প্রচারণা চালাচ্ছেন, আমরা সরকারে গেলে একসঙ্গে ফ্যামিলি কার্ড দিব। আমরা কিন্তু একবারও বলিনি এ কথা। আমরা
ঢাকা অফিস প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ‘গত ১৬ বছরে শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষ কোনো সুষ্ঠু নির্বাচন দেখেনি। ভোট দিতে এসে অনেকেই দেখেছে তাদের ব্যালট আগেই চুরি হয়ে গেছে। কোথাও আবার ভোটারদের সামনেই ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।’ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি
ঢাকা অফিস কুমিল্লা-৪ আসনে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করতে যাচ্ছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আপিল বিভাগে এই আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। এর আগে বুধবার (২১ জানুয়ারি) কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে
ঢাকা অফিফ জুলাই স্পিরিটে গঠিত পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের (এনপিএ) ১৭৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। গত ১৯ জানুয়ারি এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। এনপিএ গত মাসের ৬ তারিখে নগরীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে। প্রধান অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সদস্য সচিব জনাব আখতার হোসেন
এলাকায় শোকের ছায়া বিশেষ প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার মরদেহ কুমিল্লায় গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে জেলার সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামের অলিপুর ভুঁইয়া পাড়া ইদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল মোজাহিদ হোসেন,
স্টাফ রিপোর্টার চট্টগ্রামে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত র্যাব কর্মকর্তা হলেন- ডিএডি মো. মোতালেব। তিনি বিজিবি সদস্য। র্যাব-৭-এ কর্মরত ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি কালিরবাজার ইউনিয়নের অলিপুর। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার