রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

৩ বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে প্রথম ভিক্টোরিয়া কলেজ

  • আপডেট সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৯১ দেখেছেন :

বিতর্ক অঙ্গনে শ্রেষ্ঠত্বের প্রমাণ-

ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি |
বিতর্ক অঙ্গনে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। কুমিল্লা ডিবেট ফেডারেশন আয়োজিত ‘সিইউডিএফ বিজয় বিতর্ক উৎসব’-এর আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় তিনটি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে প্রথম স্থান অর্জন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতর্ক পরিষদ (ভিসিডিএস)।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কুমিল্লা কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো— বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

প্রতিদ্বন্দ্বী দলগুলোকে পরাজিত করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দল ফাইনালে যায়। ফাইনাল রাউন্ডে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘সরকারি দল’ এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ‘বিরোধী দল’ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে। বাস্তবভিত্তিক বিশ্লেষণ ও উপস্থাপনায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বিরোধী দল হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ৫–০ ব্যালটে জয়লাভ করে। এছাড়াও কলেজের বিতর্ক পরিষদের আপ্যায়ন সম্পাদক সাদিয়া ইসলাম সুস্মিতা তার অসাধারণ যুক্তি ও উপস্থাপনার জন্য ‘ডিবেটর অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সনাক কুমিল্লার সভাপতি অধ্যাপক নিখিল রায় এবং কুমিল্লা জেলা সাংস্কৃতিক কর্মকর্তা কামরান হাসান।

এ সময় উপস্থিত ছিলেন এখন টিভি কুমিল্লা ব্যুরো চিফ খালেদ সাইফুল্লাহ, স্বাধীনতা বিতর্ক মঞ্চের উপদেষ্টা ডা. সিফাত, কুমিল্লা ডিবেট ফেডারেশনের সভাপতি ইশতিয়াক আহমেদ, উপদেষ্টা মো. শামীম আহমেদ, প্রভাষক মাহমুদুল হাসান শাওন এবং কুমিল্লা ডিবেট ফেডারেশনের সাধারণ সম্পাদক হাছান মাহমুদ তারেক প্রমুখ।

এ প্রতিযোগিতায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে অংশগ্রহণ করেন জান্নাতুল ফেরদৌস সুমি, সাদিয়া ইসলাম সুস্মিতা, শাহাদাত হোসেন সাজিদ এবং সিনথিয়া আফরিন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিতর্ক পরিষদের (ভিসিডিএস) সভাপতি সানজিদা ফারিহা সুরভী বলেন, ‘এই সাফল্যে আমরা খুবই আনন্দিত। এই জয়ের ধারা আবারও প্রমাণ করল বৃহত্তর কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের শ্রেষ্ঠত্ব। আমরা ভিসিডিএসের এই জয়ের ধারা অব্যাহত রাখব।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz