সংবাদদাতা, সদর দক্ষিণ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দুলাল মিয়া (৫০) নামে এক ওয়ার্কশপ মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট) সকালে উপজেলার চাঁদপুর জনতা হাইস্কুল সংলগ্ন ওয়ার্কশপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুলাল মিয়া নগরীর ২২নং ওয়ার্ডের বড় দুর্গাপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই মোস্তফা কামাল
সংবাদদাতা, আদর্শ সদর কুমিল্লা সীমান্তে ৫০ লাখ টাকার অবৈধ ভারতীয় সিটিরিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করেছে ১০ বিজিবি। রবিবার (১০আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় বিজিবি। এর আগে গতকাল শনিবার দিবাগত গভীর রাতে জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি
সংবাদদাতা, তিতাস ১৯৮৯ সালের ২ সেপ্টেম্বর কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন স্বপন কুমার সূত্রধর। টানা প্রায় ৩৬ বছর শিক্ষকতা করার পর গত বৃহস্পতিবার ছিল তাঁর শেষ কর্মদিবস। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে সাড়ম্বরে বিদায় জানিয়েছেন। স্বপন কুমার বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তাঁর শেষ কর্মদিবসকে
স্টাফ রিপোর্টার || কুমিল্লা শিক্ষাবোর্ডের-২০২৫ সালের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফলে ৮৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। যার মধ্যে ফেল থেকে পাস করেছে ১৯০ জন। জিপিএ ৫ বেড়েছে ৬৭টি। আগে জিপিএ ৫ পাওয়াদের বিষয়ভিত্তিক গ্রেড পরিবর্তন হয়েছে ৯১ জনের। রোববার (১০আগস্ট) সকালে এ ফলাফল প্রকাশিত হয়। বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। কবির
স্টাফ রিপোর্টার কুমিল্লা জেলা শহরে প্রবেশের গুরুত্বপূর্ণ একটি সড়ক, শাসনগাছা-আলেখারচর সংযোগ সড়ক। সড়কটির প্রায় এক কিলোমিটার এলাকা ঘুরে দেখে বোঝার উপায় নেই—এটি একটি সড়ক। কিন্তু, সড়কটি কুমিল্লার ব্যাস্ততম একটি সড়ক। শনিবার (৯ আগস্ট) সরজমিন গিয়ে দেখা গেছে, সড়কের দুর্গাপুর দিঘীরপাড়ে প্রায় এক কিলোমিটার এলাকারজুড়ে বেহাল অবস্থা। উঠে গেছে পিচ-খোয়া। সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। কোথাও জমেছে
মো: ইসহাক খাঁনকুমিল্লার দেবিদ্বারে ভৈষেরকুট মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে “গুণীজন সংবর্ধনা ও বই বিতরণ অনুষ্ঠান-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে ভৈষেরকুট ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে জমকালো আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। ভৈষেরকুট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আঃ হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভৈষেরকুট ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি
স্টাফ রিপোর্টার কুমিল্লা নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিনকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায়র প্রধান আসামিকে ঢাকার হাতিরঝিল রেল মগবাজার রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। শুক্রবার দিনগত রাতে অভিযানটি শেষ করে র্যাব।গ্রেফতারকৃত আসামী শেখ ফরিদ (৪৫) নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ আলীয়ারা গ্রামের আবুল খায়েরের ছেলে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে
সংবাদদাতা, বুড়িচং বুড়িচংয়ে ফুটবল খেলা শেষে ফেরার পথে খেলোয়াড় ও সমর্থকদের বহনকারী একটি ট্রাক খাদে পড়ে যায়। এ ঘটনায় পঞ্চম শ্রেণীর এক ছাত্র নিহত ও অন্তত ১০ জন ছাত্র আহত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বাকশিমুল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত স্কুল
দেবিদ্বার প্রতিনিধি || কুমিল্লার দেবিদ্বারে নামাজের সময় বক্তব্যকান্ডে ক্ষমা চেয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ব্যারিস্টার রেজাউল আহসান মুন্সি। শুক্রবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে মাধ্যমে তিনি ক্ষমা চান। পোস্টে রেজাউল আহসান লিখেছেন, আমরা এখন উন্নত আধুনিক যুগে বসবাস করছি। পৃথিবী বদলে গেছে অনেক। আজকাল একটি ছোট ভিডিও যেটি হয়তো
অনলাইন ডেক্স গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির কার্যালয় দুধ দিয়ে ধোয়ার ঘটনায় উপজেলা ছাত্রদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তুহিন হোসেন ও যুগ্ম আহ্বায়ক মো. মিঠুন হোসেনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির