রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

সদর দক্ষিণে ওয়ার্কশপের পড়েছিল মালিকের মরদেহ

  • আপডেট সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩২৪ দেখেছেন :

সংবাদদাতা, সদর দক্ষিণ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দুলাল মিয়া (৫০) নামে এক ওয়ার্কশপ মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট) সকালে উপজেলার চাঁদপুর জনতা হাইস্কুল সংলগ্ন ওয়ার্কশপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুলাল মিয়া নগরীর ২২নং ওয়ার্ডের বড় দুর্গাপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। 

এসআই মোস্তফা কামাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের যে কোন সময়ে তাকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার বড় দুর্গাপুর এলাকায় ওয়ার্কশপ মালিক দুলাল মিয়া। ভবনের মালিক ঢাকায় অবস্থান করায় এ ওয়ার্কশপসহ একতলা একটি বাড়ি তিনি দেখাশোনা করতেন। গতকাল রাতে ঘরে না ফেরায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে বিভিন্নস্থানে খোঁজাখুজি করে। পরে আজ রোববার সকালে স্বজনরা তার দোকানে আসেন এবং দোকান সংলগ্ন তার বিশ্রাম কক্ষ থেকে রক্তাক্ত মরদেহ দেখে।  

এসআই মোস্তফা কামাল আরো বলেন, নিহত দুলাল মিয়ার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এখনো জানা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz