রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী

  • আপডেট সময়: শনিবার, ২ মে, ২০২৬
  • ১৭ দেখেছেন :

আল-আমিন কিবরিয়া

কুমিল্লায় ভিক্টোরিয়া সরকারি কলেজে এসে জলাবদ্ধতায় সৃষ্ট দুর্গন্ধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, আমি যখন এদিক দিয়ে ঢুকেছি, আপনারা খারাপভাবে নেবেন না, ঢোকার সাথে সাথেই আমার নাকে যে গন্ধটা লেগেছে, তা পৃথিবীর যেকোনো দুর্গন্ধযুক্ত পারফিউমের থেকেও কঠিন। এই দুর্গন্ধের কারণ সম্ভবত পচা পানি।’

শনিবার (২ মে) বেলা ১২ টায় পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জিয়া মিলনায়তনে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ আয়োজিত ৯ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ 

ভিক্টোরিয়া কলেজের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অডিটোরিয়াম এমন হওয়া ঠিক নয়- মন্তব্য করে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘যেখানে জিয়ার নাম ছিল, এটা দেখে আগে যারা ছিল, তাদের চোখে ঠুয়া পড়ত। তাদের চোখে কি যে বিষ লাগত, আমি জানি না। যাই হোক, এই অডিটোরিয়ামের বর্তমান অবস্থা ঠিক নেই। এটি আরও ভালো হওয়া উচিত। আমি মন্ত্রী হিসেবে এটি ঠিক করতে যতটুকু সহযোগিতা প্রয়োজন, তার বিন্দুমাত্রও কম করব না।’

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁইয়ার সভাপতিত্বে এবং শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আরও বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যেই কলেজের জলাবদ্ধতা দূর হবে। এরই মধ্যে প্রশাসনের লোকজন গতকাল রাতে আমার সাথে কথা বলেছে। আমি তাদের জিজ্ঞাসা করেছি, কলেজের জলাবদ্ধতা কি অবস্থা। তারা জানিয়েছে, কয়েকটি কালভার্ট নির্মাণ করতে হবে।’

মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আরও বলেন, ‘শিক্ষা খাতে বড় ধরনের বাজেট আসবে। যখনই কোন বাজেট আসবে, আমি আপনাদের এটুকু বলতে পারি! গলায় যতটুকু জোর আছে, পুরো শক্তি দিয়ে চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ। আর বাকি আছে যেগুলো অফিসিয়ালি করব। সেগুলো তো এখানে বলা সম্ভব নয়। তবে যখন কথা বলার সময় আসবে, সবচেয়ে বড় সাহস নিয়ে আমি কুমিল্লার কুমিল্লা স্বার্থেই কলেজ নিয়ে কথা বলব।

এছাড়াও আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz