স্টাফ রিপোর্টার। বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো.আবুল কালাম বলেছেন, ধানের শীষ নিয়ে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকারীরা অতীতেও ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহর রহমতে কিছুই করতে পারেনি। আগামী ১২ ফেব্রুয়ারি সব ষড়যন্ত্র মোকাবেলা করে ধানের শীষের বিজয় হবে, এ বিজয় কেউ ঠেকাতে পারবে না। গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে
প্রতিনিধি, মুরাদনগর পূর্বের নির্বাচনগুলোর সঙ্গে এবারের নির্বাচনের সবচেয়ে বড় পার্থক্য হলো, এবার একটি দল ধর্মকে ব্যবহার করে মুসলমানদের মধ্যেই বিভেদ সৃষ্টি করছে। তারা গ্রামের সহজ-সরল মা–বোনদের কাছে ভোটের নামে জান্নাত বিক্রি করছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৩ আসনের বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী শাহ
নিজস্ব প্রতিবেদক মেলায় ঘুরতে এসে চাকরি পেয়ে খুশি হয়েছেন তরুণরা। শনিবার নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ, কুমিল্লার আঙিনায় এই চাকরি মেলার আয়োজন করা হয়। এখানে জব ফেয়ারের সাথে কলেজ মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়। এদিকে সরাসরি দক্ষ কর্মী নিয়োগ দিতে পেরে খুশি বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। আয়োজকরা জানান, এতে ভুয়া নার্সের আধিপত্য কমবে। দক্ষ কর্মীর মাধ্যমে মানুষের
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। এ সংঘর্ষ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের হাটবাইর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের সমাবেশ শেষে নেতাকর্মীরা বাড়ি
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা হোমনা উপজেলার চাঁন্দেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রাম। এখানে বেগম আছিয়া হক বিদ্যানিকেতেনের মাঠে ক্ষুদে চাঁদের হাট বসেছে। স্কুলের সাবেক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্ষুদে শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে এই আয়োজন করা হয়। এই আয়োজন শিশুদের কলকাকলিতে মুখর ছিলো। এতে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি,নৃত্য ও গান পরিবেশন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যানিকেতনের সভাপতি বাংলাদেশ
প্রতিনিধি, মুরাদনগর সেচের পানির তীব্র সংকটে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বইদ্দার বিলের প্রায় ৪০০ একর কৃষিজমিতে চাষাবাদ বন্ধ হয়ে পড়ে। এতে হিরাকান্দা, দিলালপুর, করিমপুর, মধ্যনগর, মুরাদনগর ও ইউসুফনগরের আংশিক এলাকার পাঁচ গ্রামের কৃষক চরম বিপাকে পড়েন। কৃষকদের এই দুরবস্থার খবর পেয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দ্রুত উদ্যোগ নেন। তিনি ব্যক্তিগত
প্রতিনিধি চৌদ্দগ্রাম | কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়েছে বিশাল মিছিল করেছে জামায়াত। শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলার সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারী বেলাল
প্রতিনিধি, চান্দিনা | কুমিল্লার চান্দিনায় ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ এর উঠান বৈঠকে নারী ভোটারদের ব্যাপক সাড়া পড়েছে। প্রতিটি সভা-সমাবেশে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে চান্দিনা পৌরসভার ৪নং ওয়ার্ড বেলাশ্বর এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে নারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। উঠান বৈঠকে পিতা
স্টাফ রিপোর্টার। কুমিল্লা মডার্ণ হাই স্কুল বিতর্ক ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার বিতর্ক উৎসব উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা,পুরস্কার বিতরন ও আলোচনা সভা বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাতী শাখা পরিচালক নীলিমা
স্টাফ রিপোর্টার। কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থী মো. আবুল কালামকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে আমার প্রয়াত বাবা সাবেক সংসদ সদস্য