রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

চান্দিনার বেলাশ্বরে বিএনপি’র উঠান বৈঠকে নারী ভোটারদের ব্যাপক সাড়া

  • আপডেট সময়: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ দেখেছেন :

প্রতিনিধি, চান্দিনা |

কুমিল্লার চান্দিনায় ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ এর উঠান বৈঠকে নারী ভোটারদের ব্যাপক সাড়া পড়েছে। প্রতিটি সভা-সমাবেশে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।

শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে চান্দিনা পৌরসভার ৪নং ওয়ার্ড বেলাশ্বর এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে নারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। উঠান বৈঠকে পিতা বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ এর পক্ষে ভোট প্রার্থনা করেন তার একমাত্র তনয় সুলতান মঈন আহমেদ রবিন।

তিনি বলেন- আমার পিতার দীর্ঘ রাজনৈতিক জীবনে শিক্ষিত চান্দিনা গড়ে তুলতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন। আবারও নির্বাচিত হলে সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন।
নারী ভোটারদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন- এ আসনে পুরুষদের চেয়ে নারী ভোটাদের সংখ্যাও কম নয়। আপনারা যারা মা, চাচীরা উপস্থিত হয়েছেন চান্দিনার উন্নয়নে আপনাদের মূল্যবান ভোট যেন ধানের শীষ হয় সেই প্রত্যাশা করছি।

উঠান বৈঠকে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা জামশেদ আহমেদ জাকি, মো. আবুল হাসেম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক কমিশনার আব্দুস সামাদ, যুবদল নেতা রাজিব আহমেদ ভূইয়া, আরিফুর রহমান, স্থানীয় বিএনপি নেতা রমিজ উদ্দিন, শাহআলম, ছিদ্দিকুর রহমান, বিল্লাল হোসেন, আবু হানিফ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz