প্রতিনিধি, বুড়িচং কুমিল্লার বুড়িচং উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ২ টি বসতঘর ও গোয়ালঘর ২ টি, বিয়ের প্যান্ডেল, রান্না খাবার, ফ্রিজ, নগদ টাকা, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১০ অক্টোবর) ভোর আনুমানিক ৩টার বুড়িচং পৌরসভার আরাগ আনন্দ পুর উঃ পাড়া ( বড় বাড়িতে) এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং ফায়ার স্টেশনের কর্মকর্তা
প্রতিনিধি, দেবিদ্বার কুমিল্লার দেবিদ্বারে খানাখন্দে ভরা সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১০ আগস্ট) সকালে গণসংযোগে গিয়ে উপজেলার কাচিসার এলাকায় দেবিদ্বার-চান্দিনা সড়কে তিনি এ প্রতিবাদ করেন। জানা গেছে, দেবিদ্বার–চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ নয়, এটি ঢাকা–চট্টগ্রাম ও কুমিল্লা–সিলেট মহাসড়কেরও সংযোগ সড়ক। ফলে এ সড়কটি এ
প্রতিনিধি, দেবিদ্বার কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবন করে পরিবারে অশান্তি ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করায় মায়ের অভিযোগের ভিত্তিতে দীপংকর চন্দ্র শীল (৩০) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত দীপংকর চন্দ্র
প্রতিনিধি, দেবিদ্বার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার অংশের সংস্কার কাজ আগামী ২০ অক্টোবরের মধ্যে শুরু না হলে, ওই সড়কে ধান চাষ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে হাসনাত আবদুল্লাহর কথোপকথনের অপরপাশে ছিলেন সড়ক ও জনপথ (সওজ)
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার গোমতী নদীতে বালু উত্তোলনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় গতকাল বুধবার এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান। জরিমানা করা হয় গোলাবাড়ি ব্রিজ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান হামীম ইন্টারন্যাশনাল এন্ড রাশেদুজ্জামান পিটার কোংয়ের সাইট ইঞ্জিনিয়ার ওহিদুল ইসলামকে।
অনলাইন ডেক্স প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের কাছে এটা স্পষ্ট হতে হবে যে—আমরা আর পরনির্ভর হতে চাই না। আমাদের স্বনির্ভর হতে হবে। এখন আমরা পরনির্ভর অবস্থায় আছি; এর থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসার দিকে মনোযোগ দিতে হবে। এর বাইরে আর কোনও কথা নেই। বুধবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত
অনলাইন ডেক্স গাজাগামী জাহাজবহর থেকে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমসহ অন্যান্য অধিকারকর্মীদের ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে। দখলদার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, বুধবার গাজা উপকূলে পৌঁছানোর আগেই, আন্তর্জাতিক জলসীমাতে আটকে দেয়া হয় ফ্লোটিলার ৮টি জাহাজ। সেই সঙ্গে দেড়শো স্বেচ্ছাসেবীদের আটক করে ইসরায়েলি নৌবাহিনী।
অনলাইন, ডেক্স অবরুদ্ধ গাজায় ইসরাইল আরোপিত নৌ অবরোধ ভাঙতে সুমুদ ফ্লোটিলার পর রওনা হয়েছিল আন্তর্জাতিক আরেকটি নৌবহর ফ্রিডম ফ্লোটিলা, যেটি আটকের দাবি করেছে দখলদার বাহিনী। ফ্রিডম ফ্লোটিলা নামের এই নৌবহরে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমও। ইসরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরাইল যখন এই সংবাদ দিচ্ছে, তার আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তা দেন
নিজস্ব প্রতিবেদক আসন্ন নির্বাচনে দায়িত্ব সুষ্ঠুভাবে ও পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার (চতুর্থ পর্যায়) সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুমিল্লার কমান্ড্যান্ট (পুলিশ
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সেলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহের সময় স্থানীয় সন্ত্রাসী শুক্কুরের নেতৃত্বে একদল দুর্বৃত্তরা এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ