আব্দুল গাফফার সুমন, মনোহরগঞ্জ নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। এ উপলক্ষে ১৫ অক্টোবর বুধবার সকালে উপজেলার আলী নকিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে বিদ্যালয় মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়
কুমিল্লার লালমাই মাদককে না বলে শিক্ষার্থীদের শপথ। সোমবার (১৩ অক্টোবর) উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয় হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ ও নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নানের
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় অস্ত্র, গুলি, ইয়াবা ও বিয়ারসহ দুইজন অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। ১৪ অক্টোবর রাত ১ টায় র্যাব-১১, সিপিসি-২ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা শহরের কোতয়ালী মডেল থানাধীন ভাটকেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। র্যাব সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর রাত ১ টায় র্যাবের ওই দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থার পশ্চিমপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলী আকবরের দাফন সম্পন্ন হয়েছে। তিনি কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেনের পিতা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ, রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সোমবার (১৩ অক্টোবর) বাদ যোহর কুমিল্লা সদর হাসপাতাল জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ ‘সমন্বিত উদ্যোগ’ প্রতিরোধ করি দুর্যোগ, এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে রোববার (১৩ অক্টোবর) সকালে উপজেলার বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দুর্যোগ
অনলাইন ডেক্স ২০ শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গ্রেফতারের প্রতিবাদে থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এতে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত কাটানোর পর সোমবার সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন
অনলাইন ডেক্স দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষা একই প্রশ্নে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে এই ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. রুবিনা ইয়াসমিন বলেন,
অনলাইন ডেক্স ফিলিস্তিনের হামাসের হাতে থাকা আরও ১৩ জন জীবিত জিম্মিকে রেড ক্রসের হাতে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে প্রতিশ্রুত মোট ২০ জীবিত ইসরায়েলি নাগরিককে মুক্তি দিলো সংগঠনটি। এর আগে স্থানীয় সময় সোমবার সকালে ৭ জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস। খবর টাইমস অব ইসরায়েলের। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বা রেড ক্রস থেকে
অনলাইন ডেক্স চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আগামী ১৬ অক্টোবর। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ এর ফলাফল আগামী ১৬
প্রতিনিধি, দেবিদ্বার কুমিল্লার দেবিদ্বার উপজেলার নারায়নপুর মধ্যপাড়া জামে মসজিদের দোতলার সিঁড়ি থেকে বশিরুল ইসলাম (৩৪) নামে এক ওমান প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) বিকেলে দেবিদ্বার থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত বশিরুল ইসলাম উপজেলার নারায়নপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে এবং এক সন্তানের জনক।