প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ৮:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৫:৩০ এ.এম
খালেদা জিয়ার মৃত্যুতে কায়কোবাদের শোক প্রকাশ, কুরআন খতম ও দোয়া আয়োজনের আহবান।
প্রতিনিধি, মুরাদনগর
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লার মুরাদনগরের সকল মাদ্রাসা ও মসজিদে কুরআন খতম ও দোয়া আয়োজনের আহবান করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। পাশাপাশি এক বিবৃতিতে তিনি গভীর শোক প্রকাশ করেছেন।
কাজী কায়কোবাদ বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গনতন্ত্র রক্ষায় জিয়া পরিবারই সবচেয়ে বেশি ত্যাগ শিকার করেছে। দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন শহীদ জিয়াউর রহমান। আর তার স্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী।’
কাজী কায়কোবাদ আরো বলেন, ‘এদেশের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের ঐক্যের প্রতীক ছিলেন খালেদা জিয়া। দেশের সংকটময় মুহূর্তেও জনগণ ও দেশকে ছেড়ে যাননি। জালিমের বিরুদ্ধে লড়েছেন এবং দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগের দাবির মূল নায়ক ছিলেন খালেদা জিয়া। মহান আল্লাহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক।’
সম্পাদক ও প্রকাশকঃ কামাল উদ্দিন
অফিসঃ হাজী তারু মিয়া ম্যানশন ( ৩য় তলা), কান্দিরপাড়, আদর্শ সদর, কুমিল্লা। মোবাইলঃ ০১৭১১১৮২৬৭২। Email Comillakantha@gmail.com. jkamal.uddin76@gmail.com