নিজস্ব প্রতিবেদক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি খুনের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ অবশেষে গ্রেপ্তার হলেন। একইসঙ্গে তার সহযোগী আলমগীর হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (৮ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এসটিএফ
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে কুমিল্লা নগরীতে শনিবার(৭মার্চ) মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানবন্ধন ও নগরীর পুরাতন চৌধুরী পাড়া এলাকায় প্রত্যয় উন্নয়ন সংস্থা মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মিলিত নারী ফোরাম কুমিল্লা,দুর্বার নেটওয়ার্ক ও নারী পক্ষ,এডাব কুমিল্লা জেলা ও ম্যাক ডেভোলেপমেন্ট ফাউন্ডেশন এই
ঢাকা অফিস জোর করে বিএনপিকে ক্ষমতা থেকে নামাতেই প্রায় দুই দশক আগে এক-এগারো করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ও বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন। শনিবার (৭ মার্চ) বিকেলে ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্মৃতি সংসদের আলোচনা ও ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। এক-এগারো পরবর্তী ক্ষমতায় আসা আওয়ামী লীগের
স্টাফ রিপোর্টার : কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশে এ মুহুর্তে তেলের কোনো সংকট নেই। আগামী এক মাসের চাহিদা মেটানোর মতো মজুদ দেশে রয়েছে এবং পরবর্তী চালানবাহী জাহাজও ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাই তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক
ঢাকা অফিস দেশের শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে
নিজস্ব প্রতিবেদক সমাজ ও জনসেবায় জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) ও তার প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫
ঢাকা অফিস বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সব সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাকে একগুচ্ছ নতুন নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ-সংক্রান্ত একটি জরুরি পরিপত্র জারি করা হয়েছে। উপসচিব তানিয়া আফরোজের সই করা এই নির্দেশনায় কর্মকর্তাদের জন্য ১২টি বিশেষ করণীয় নির্ধারণ করা হয়েছে। নির্দেশনাগুলো হলো:
আন্তর্জাতিক ডেক্স যুক্তরাজ্যের বিমানঘাঁটি ব্যবহারে অনুমতি না পেয়ে কঠোর সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমাদের সম্পর্ক আর আগের মতো নেই। এরপরেই যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাবে কিয়ার স্টারমার পার্লামেন্টে বলেছেন, ‘মার্কিন বিমান ব্রিটিশ ঘাঁটি থেকে পরিচালিত হচ্ছে। এটাই আমাদের ভালো সম্পর্কের প্রমাণ।’ তিনি আরো
জ্যেষ্ঠ প্রতিবেদক ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, ‘কেবল হিফজুল কুরআন প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। কুরআনকে অনুসরণ করতে হবে, মানতে হবে। কুরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে।’ আজ বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কুরআন ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’-এর (সিজন ২) গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার
ঢাকা অফিস সদ্য অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন এতটা শান্তিপূর্ণ ও অবাধ হবে, এমনটা ভাবেনি মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (৪ মার্চ) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানানা। পররাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচন এত শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে যে,