রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

মন্ত্রীকে সবজি ও মাছ কিনতে দেখে অবাক সবাই

  • আপডেট সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৩৪ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় নগরীতে কাঁচাবাজার পরিদর্শন করেছেন কৃষি, মৎস্য এবং খাদ্যমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি শনিবার (৭ মার্চ) নগরীর রাজগঞ্জ কাঁচাবাজার পরিদর্শন করেন। এসময় তিনি বিভিন্ন পণ্যের দামের খোঁজ নেন।

তিনি নিজে মাছ ও সবজি ক্রয় করেন। তাকে কাঁচাবাজারে দেখে ক্রেতা এবং বিক্রেতারা অবাক হন।

জানা গেছে, কৃষিমন্ত্রী ইয়াছিন ছুটির দিনে কুমিল্লা নগরীর নিত্য প্রয়োজনীয় পণ্যের দর-দামের খোঁজ নিতে বাজারে চলে আসেন। এর আগে এদিন তিনি রাজগঞ্জ মাছ বাজারে ক্রেতা-বিক্রেতাদের খোঁজ নেন।

এ সময় তিনি অতিরিক্ত মূল্য না নেওয়ার অনুরোধ করেন। এছাড়া সাধারণ ভোক্তারা যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখার জন্য বিক্রেতাদের প্রতি আহবান জানান। এ ছাড়া তিনি ক্রেতা-বিক্রেতাদেরকে দেশীয় এবং স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজি ক্রয়-বিক্রয়ের পরামর্শ দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz