রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন, ‘হাসনাত কই’

  • আপডেট সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহকে খুঁজছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সারাদেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের তালা দেওয়া ভবন খোলার বিষয়টি ইঙ্গিত করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ফেসবুকের ওই পোস্টে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাতকে ট্যাগ করে ছোট একটি পোস্ট দেন নাসীরুদ্দীন।

পোস্টে তিনি লেখেন, ‘হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।’

নাসিরুদ্দীনের ওই পোস্টটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। ৪ ঘণ্টায় প্রায় দেড় লাখ লাইক পড়েছে। কমেন্টস আছে সাড়ে সাত হাজারের বেশি।

পোস্টের কমেন্টে নাসীরুদ্দীন লিখেছেন, ‘২৪ এর হত্যাকাণ্ড ও শহীদ ওসমানের খুনিদের বিচার কিন্তু আমরা করেই ছাড়বো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz