রবিবার, ১৭ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের বিএনপি নেতা নিহত

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১১৫ দেখেছেন :

প্রতিনিধি, চৌদ্দগ্রাম

‎ফেনীর বিসিক এলাকায় সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহত নিজাম উদ্দিন স্বপন মিয়াজী(৫০) উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর গ্রামের বাসিন্দা ও ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার রাতে তথ্যটি নিশ্চিত করেন গুণবতী ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ নাজমুল হুদা।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ফেনীর বিসিক এলাকায় সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিজাম উদ্দিন স্বপন মিয়াজী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত স্বপন মিয়াকে উদ্ধার শেষে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
‎বিএনপি নেতা স্বপন মিয়াজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা, গুনবতী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz