রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কুমিল্লার ইয়াছিন

  • আপডেট সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৬ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা হাজী আমিনুর রশিদ ইয়াছিন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এরআগে গত ১৫ জানুয়ারি হাজী ইয়াসিনকে কুমিল্লা দক্ষিণ জেলার সব সংসদীয় আসনে বিএনপির নির্বাচনি সমন্বয়ক হিসেবে দায়িত্ব বিএনপি।
সংবাদ সম্মেলনে হাজী ইয়াছিন বলেন, তারেক রহমান আমাকে বলেছেন— আমি একা, আমাকে সারা বাংলাদেশ দেখতে হবে। আপনি একজন অভিজ্ঞ মানুষ। দীর্ঘদিন কুমিল্লার দায়িত্বে ছিলেন এবং এখন কেন্দ্রীয় উপদেষ্টা। আপনি আমাকে সহযোগিতা করুন। কুমিল্লার ছয়টি নির্বাচনী এলাকার ছয়টি আসন কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেটি দেখুন। এই দায়িত্ব পালন করলে আমি অন্তত খুশি হব।
তিনি আরো বলেন, তারেক সাহেবকে আমি শ্রদ্ধা ও সম্মান করি। তিনি আমার দলের চেয়ারম্যান। আমি এই দলকে ভালোবাসি। তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ থেকেই আমি আমার স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাহার করব।
উল্লেখ্য, আসন্ন কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন হাজী আমিনুর রশিদ ইয়াছিন। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz