রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

নির্বাচন ও গণভোটে গ্রাম পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ; জেলা প্রশাসক

  • আপডেট সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ দেখেছেন :

প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া

সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে আয়োজিত গ্রাম পুলিশদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক। একই দিনে তিনি উপজেলা পরিষদের নবনির্মিত সম্মেলন কক্ষের উদ্বোধন করেন।
এছাড়া উপজেলা পর্যায়ে কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। কর্মসূচির অংশ হিসেবে তিনি সাহেবাবাদ ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন এবং উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ঘুরে দেখেন।
গ্রাম পুলিশদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মেহেদী মাহমুদ আখন্দ। প্রশিক্ষণের সমন্বয়ক ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম, সেনাবাহিনীর ব্রাহ্মণপাড়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রেজওয়ানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ বৃদ্ধি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz