রবিবার, ১৭ মে ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ দেখেছেন :

প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি রোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে এক প্রতিষ্ঠানকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকালে উপজেলার সাহেবাবাদ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় সাহেবাবাদ বাজারের এক এলপিজি গ্যাস ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আশপাশের অন্য দোকানিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। অভিযানে সহযোগিতায় ছিলেন আনসার সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান জানায়, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz