রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

কুমিল্লা ৯ আসনে বিএনপি প্রার্থী আবুল কালামের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

  • আপডেট সময়: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১২৬ দেখেছেন :

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা ৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে জুমার নামাজের পর মনোহরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় কুমিল্লা -৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটোয়ারীসহ অন্যান্য নেতাকর্মী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz