রবিবার, ১৭ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

কুমিল্লার ইয়াছিনের মনোনয়ন দাবিতে রোজা ও গণ–ইফতার

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা–৬ (সদর) আসনে বিএনপির মনোনয়ন দাবি ঘিরে টানা চার দিন ধরে নজিরবিহীন কর্মসূচি পালন করছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন–উর–রশিদ ইয়াছিনের অনুসারীরা। ধাপে ধাপে সড়ক অবরোধ, মর্শাল মিছিল, বিক্ষোভ সমাবেশ, নারীদের সমাবেশ, রোজা–ইফতার ও বিশেষ দোয়া মাহফিল।
গতকাল বুধবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে কয়েক হাজার নারী সমবেত হন। সেখানে আয়োজিত সমাবেশ থেকে কুমিল্লা–৬ (সদর) আসনে হাজী আমিন–উর–রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে “বিশেষ নফল রোজা পালনের” ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণার অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনভর রোজা রেখে কান্দিরপাড়ে গণ–ইফতারের আয়োজন করে তার অনুসারীরা।
গণ–ইফতার শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে নেতাকর্মীরা জানান, এলাকার উন্নয়ন, শান্তি, সাংগঠনিক ঐক্য ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমিন–উর–রশিদ ইয়াছিনকে প্রার্থী হিসেবে দেখতে চান কুমিল্লার সাধারণ মানুষ। এজন্য তারা আল্লাহর দরবারে দোয়া, ইবাদত ও কর্মসূচির মাধ্যমে বিশেষ প্রার্থনা করে যাচ্ছেন বলে মন্তব্য করেন।
গত সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে কুমিল্লা–৬ আসনে চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এর পর থেকেই কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়ে। বিশেষ করে আমিন–উর–রশিদ ইয়াছিনের অনুসারীরা এই ঘোষণাকে ‘তৃণমূলের প্রত্যাশার প্রতিকূল’ দাবি করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান এবং ধারাবাহিক কর্মসূচি শুরু করেন।
আমিন–উর–রশিদের অনুসারীদের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের মতামত বিবেচনা না করেই মনোনয়নের তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা দাবি করেন, “দুই দশক ধরে কুমিল্লা-৬ আসনের রাজনীতিতে নেতৃত্ব, আন্দোলন, সাংগঠনিক কাজ ও সাংগঠনিক ত্যাগের স্বীকৃতিই হওয়া উচিত—যা আমিন–উর–রশিদ ইয়াছিন অর্জন করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz