রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

কক্সবাজারে নিহত ৫ জনের একই সময় দাফন হয় চৌদ্দগ্রামে

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৪৬ দেখেছেন :

প্রতিনিধি চৌদ্দগ্রাম 

কুমিল্লার চৌদ্দগ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে কক্সবাজারে চকোরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ নারীর।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) চৌদ্দগ্রামে পৃথক দুইটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাদের জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন। চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনজনের ও ফালগুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অপর দুইজনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
নিহতরা হলেন, চান্দিশকরা গ্রামের বাসিন্দা উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), মা রুমি বেগম (৬৫), বোন সাদিয়া হক পাটোয়ারী (২৪), শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫) ও শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫)।
এদিকে দুর্ঘটনার পর ৫ নারী নিহতের খবরে চান্দিশকরা ও ফালগুনকরা পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়ে।
এর আগে গত ৪ নভেম্বর রাতে ঢাকার উত্তরার বাসা থেকে কক্সবাজারের উদ্দেশে ভাড়া করা মাইক্রোবাসে রওয়ানা দেন উদয় পাটোয়ারী, স্ত্রী ফারজানা মজুমদার লিজা, ছেলে সামাদ পাটোয়ারী, শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫) ও শ্যালক শাহেদ মজুমদার লিশান (২২)। রাত আড়াইটার দিকে চৌদ্দগ্রাম থেকে মা রুমি বেগম, বোন সাদিয়া হক পাটোয়ারী এবং শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পীকে গাড়িতে তোলেন।
বুধবার বেলা ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে বিপরীত থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। আহত হন উদয় পাটোয়ারী, তার ছেলে, শ্যালক আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে শ্যালক শাহেদ মজুমদার লিশানের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz