সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

  • আপডেট সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৭২ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল চারটা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মহানগরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জমায়েত হন কুমিল্লা টাউন হল মাঠে। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতি প্রবর্তন এখন সময়ের দাবি। অবিলম্বে পাঁচ দফা দাবির বাস্তবায়ন এবং রাজনৈতিক নিপীড়ন বন্ধের আহ্বান জানান।

সমাবেশ শেষে টাউন হল মাঠ থেকে এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল বের হয়। হাতে জাতীয় ও দলীয় পতাকা, দলীয় প্রতীক দাঁড়িপাল্লা এবং বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা  স্লোগান দিতে দিতে মিছিলটি লিবার্টি চত্বর, রাজগঞ্জসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী’র আমির কাজী দ্বীন মোহাম্মদসহ কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz