সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

কুমিল্লায় মেম্বারের বাড়ির ছাদে শুকানো হচ্ছিল গাঁজা, উদ্ধার করল পুলিশ

  • আপডেট সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩০৪ দেখেছেন :

প্রতিনিধি, বুড়িচং

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে শশীদল উত্তর এলাকা থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. কাউছার (৩০) নামের একজনকে আটক করা হয়।
সোমবার সকালে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে এসআই মেহেদী হাসান জুয়েল, এএসআই সামছুদ্দিন ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
অভিযানে শশীদল উওর এলাকার পুকুর পাড় বাঁশের জার থেকে ৪০ কেজি এবং স্থানীয় মেম্বার নুরুল ইসলামের বাড়ির ছাদ থেকে ৬০ কেজি গাঁজার উদ্ধার করা হয়।

আটক মো. কাউছার উত্তর শশীদল গ্রামের মৃত আব্দুল হাকিম ও রোকেয়া বেগমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে নুরুল ইসলামের বাড়ির পাশে পুকুরপাড় থেকে কাউছারকে গাঁজাসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির ছাদে তল্লাশি চালিয়ে শুকানোর জন্য রাখা অবস্থায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ বলেন,  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz