রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

মঞ্জু ভাই স্লোগানে মুখরিত দেবিদ্বার

  • আপডেট সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৭ দেখেছেন :

আমার নমিনেশন কনফার্ম, মঞ্জুরুল আহসান মুন্সী

আল-আমিন কিবরিয়া

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেছেন, কারো কান কথায় কান দিবেন না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে মাঠে কাজ করতে বলেছেন। আমার নমিনেশন কনফার্ম।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চাটুলী, সৈয়দপুর ও রাজামেহার বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, অনেকে বলে আমি অসুস্থ। আমি হাঁটতে পারি না। আমাকে কোলে করে গাড়িতে ওঠায়-নামায়। আজকে আপনারা দেখলেন। আমি নিজে প্রোগ্রামে এসেছি। আমি অসুস্থ এই ধরনের কথা কেউ যদি বলে তার কথায় কান দিব না। আমার পক্ষে দেবিদ্বারের সকল জনগণ আছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সী, দেবিদ্বার উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আবদুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রার্থী মো. মাসুম সরকার প্রমুখ।

পরে সন্ধ্যায় তিনি ভানী ও বড়কামতা ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz