রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

চৌদ্দগ্রামে ফজরের নামাজে যাওয়ার সময় ট্রাকের চাপায় প্রবাসী যুবক নিহত

  • আপডেট সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৩ দেখেছেন :

প্রতিনিধি চৌদ্দগ্রাম

কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের নামাজের যাওয়ার সময় অজ্ঞাত ট্রাকের চাপায় এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কে। নিহত যুবকের নাম শাহজালাল (২৫)। তিনি চৌদ্দগ্রাম পৌর এলাকার চান্দিশকরা গ্রামের মফিজ মিয়ার ছেলে।
নিহতের বড় ভাই শাহাদাত বলেন, আমার ভাই প্রবাসে অসুস্থ্য হলে চিকিৎসার জন্য দেশে আসেন। ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাওয়ার সময় পিছন থেকে অজ্ঞাত নামা ট্রাক চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সে মারা যায়।
চৌদ্দগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক লিটন বলেন, লাশের প্রাথমিক সুরতহাল তৈরী করা হয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz