রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

ব্রাহ্মণপাড়ায় বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

  • আপডেট সময়: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৭ দেখেছেন :

সংবাদদাতা, ব্রাহ্মণপাড়া।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষপানে সহিদুল ইসলাম (৬৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের এ ঘটনা ঘটেছে। নিহত শহিদুল ইসলাম বড়ধুশিয়া গ্রামের দোয়ার বাড়ির মৃত হানিফ মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর তিনি প্রতিবেশীদের জানান যে তিনি কেড়ির বড়ি কীটনাশক (বিষ) খেয়েছেন।

খবর পেয়ে স্বজনরা তাঁকে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে দুপুর দেড়টার দিকে কুমিল্লার টমছম ব্রিজ এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সের ভেতরেই তাঁর মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে আসেন।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz