রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

দেবিদ্বারে ৫৪ বছর শিক্ষকতা শেষে সজ্জিত গাড়িতে আব্দুর রহমান বিদায়

  • আপডেট সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৪৫ দেখেছেন :

স্টাফ রিপোর্টার

কুমিল্লার দেবিদ্বার উপজেলার উজানীজোড়া ফোরকানিয়া মাদরাসা। এই মাদরাসায় ৫৪ বছর শিক্ষকতা করেছেন মাওলানা ক্বারী আব্দুর রহমান। শুক্রবার (২২ আগস্ট) তিনি অবসর নেন। ক্বারী আব্দুর রহমানকে বিদায় দিতে করা হয় এক সংবর্ধনা অনুষ্ঠান। তার সম্মানে দেওয়া হয় সম্মাননা ক্রেস্টসহ হরেক রকম উপহার। পরে অশ্রুসিক্ত নয়নে হয় বিদায়। সজ্জিত গাড়িতে সহকর্মী, শিক্ষার্থী ও গ্রামবাসী আব্দুর রহমানকে পৌঁছে দেন তার বাড়িতে।

গুণী এই শিক্ষকের বিদায় দিন স্মরণীয় করে রাখতে  এই  সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে উজানীজোড়া ফোরকানিয়া হয়।

জানা গেছে, ক্বারী আব্দুর রহমান উজানীজোড়া মাদ্রাসা প্রতিষ্ঠাকাল ১৯৭১ সাল থেকে শিক্ষক করেছে। তার আন্তরিক প্রচেষ্টায় অত্র এলাকায় দ্বীনি শিক্ষার আলো ছড়ায়। তার হাত ধরে মানুষের মত মানুষ হয়েছে হাজার হাজার শিক্ষার্থী। সে কারণে গুণী এ শিক্ষকের বিদায় দিন স্মরণীয় করে রাখতে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে উজানীজোড়া ফোরকানিয়া হয়।

এ সময় উজানীজোড়া গ্রামের তাজুল ইসলাম খন্দকার। মিজানুর রহমান মাস্টার, আব্দুল কুদ্দুস, আজিজ খন্দকার, আতিকুর রহমান, শাহ মোঃ মমিন মুন্সি, এবিএম ইকরামুল বারী বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রাক্তণ শিক্ষার্থী ছাদেকুর রহমান, মামুন খন্দকারে, আব্দুল সাত্তার খন্দকার ফয়সাল খন্দকার, সিয়াম খন্দকার, জুয়েল খন্দকার, আলমগীর হোসেন গাজী, নুরুল ইসলাম সওদাগর-সহ প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz