রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

ভেজালবিরোধী অভিযানে আলোচিত সারোয়ার আলম এবার সিলেটের জেলা প্রশাসক

  • আপডেট সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৩৪ দেখেছেন :

অনলাইন ডেক্স 

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সারোয়ার আলম। আজ সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুর্নীতি ও ভেজালবিরোধী অভিযানে আলোচনায় আসেন তিনি। দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্যও তিনি ব্যাপক প্রশংসিত হন।

সারোয়ার আলমের শিক্ষাজীবন শুরু হয় ১৯৮৩ সালে ইসমাইল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। ১৯৯৩ সালে পাকুন্দিয়া পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে ভর্তি হন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজে। ১৯৯৫ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে। সেখান থেকে ২০০৫ সালে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

২০০৮ সালে ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে তিনি প্রশাসনে যোগ দেন। ব্যক্তিজীবনে সারোয়ার আলম ২০০৯ সালে চট্টগ্রামের মেয়ে সানজিদা শারমিন লিন্ডাকে বিয়ে করেন। তাদের চার কন্যা রয়েছে— মাহরিন সামারা, নাজিফা সাফরিন, তানহা ও মানহা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz