রবিবার, ১৭ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

কুমিল্লায় নানা আয়োজনে পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৩১ দেখেছেন :

স্টাফ রিপোর্টার

কুমিল্লায় জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আয়োজনে পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। শহিদ স্মরণ, আলোচনা সভা, সংবর্ধনা ও বিজয় র্যালিতে মুখর ছিল পুরো জেলা।

৫ আগস্ট মঙ্গলবার সকালে কুমিল্লা নগরীর উত্তর রামপুর এলাকায় শহিদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি।

এদিকে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। এতে অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আবু রায়হানসহ অন্যরা।

অনুষ্ঠান শেষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে দিবসটি উপলক্ষে সকালে মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য বিজয় র‌্যালী। বিজয় র‌্যালীর আয়োজন করে জেলা ও মহানগর বিএনপিসহ বিভিন্ন সংগঠনও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz