রবিবার, ১৭ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

হামজা-ফাহামিদুলের ম্যাচে বাংলাদেশের জয়

  • আপডেট সময়: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৪০ দেখেছেন :

বিশেষ সংবাদদাতা

ভুটানের বিপক্ষে সবশেষ ম্যাচ হেরেছিল বাংলাদেশ। সেটা ভুটানের মাটিতে। এবার ঘরের মাঠে বাংলাদেশ সেই হারের প্রতিশোধ নিলো দেশের ফুটবলের তীর্থভূমি হিসেবে পরিচিত ঢাকা জাতীয় স্টেডিয়ামে। নতুন সাজে তৈরি হওয়া এই স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ ২-০ গোল হারিয়েছে ভুটানকে।

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। জয়ে দারুণ প্রস্তুতিই হলোা ক্যাবরেরার দলের। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভুটানের কোচ বলেছিলেন, হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশের শক্তি বাড়িয়েছে। হামজা ৪৫ মিনিটে খেলেছেন। কাজের কাজটি তিনি করেছেন ৬ মিনিটের মধ্যে গোল করে দলকে লিড এনে দেওয়ায়। জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় ম্যাচেই গোল করলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

বাংলাদেশের দ্বিতীয় গোলটি করেছেন সিনিয়র সোহেল রানা। ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামকে কিছু সময় খেলাবেন বলেছিলেন কোচ। তাকে ৬০ মিনিট পর্যন্ত খেলিয়েছেন কোচ। প্রথম দিন ফাহামিদুল নিজের দক্ষতা প্রমাণ করেছেন।

ঢাকা জাতীয় স্টেডিয়ামের মাঠ বাংলাদেশের অনেক ফুটবলারের জন্যই নতুন। বহুদিন পর এই মাঠে ম্যাচ খেলে বাংলাদেশ হতাশ করেনি। প্রাধান্য বিস্তার করেই বাংলাদেশ প্রত্যাশিতভাবে ম্যাচটি জিতে নিয়েছে।

আগামীকাল ফুটবরারদের রিকভারি। পরের দিন থেকে নেমে পড়বেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের অনুশীলনে। কানাডা প্রবাসী শামিত সোম যোগ হবেন ওই অনুশীলনে। শামিত ছাড়া বাকি ২৫ জনই ছিলেন ভুটানের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে। কোচ ৫ জন খেলোয়াড় পরিবর্তন করে পরখ করেছেন।

বিরতির পর কোচ মাঠে নামিয়েছেন ডিফেন্ডার শাকিল আহামদ তপু, মিডফিল্ডার রিদয়, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিমকে।

বাংলাদেশ একাদশ
মিতুল মারমা (গোলরক্ষক), তাজউদ্দিন, সাদ উদ্দিন, সোহেল রানা, ফাহামিদুল, জামাল ভূঁইয়া, তপু বর্মন, রাকিব হোসেন, কাজেম শাহ, তারিক কাজী, হামজা চৌধুরী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz