রবিবার, ১৭ মে ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

এবারও তারকা আড্ডায় হাজির হচ্ছেন মিম

  • আপডেট সময়: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৭৩ দেখেছেন :

বিনোদন প্রতিনিধি :

গত তিন বছর ধরে ঈদে কোনো সিনেমা নেই বিদ্যা সিনহা মিমের। যদিও এর মধ্যে একাধিক সিনেমায় অভিনয় করেছেন, এবং মুক্তিও পেয়েছে। কিন্তু সেগুলো ঈদে নয়। তবে বড়পর্দায় না থাকলেও ঈদে ছোটপর্দায় হাজির থাকেন এ নায়িকা। 

এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। হাজির হচ্ছেন নাগরিক টিভির একটি অনুষ্ঠানে। ঈদ উপলক্ষ্যে বিভিন্ন আয়োজনের পসরা সাজিয়েছে নাগরিক টেলিভিশন। নাটক, সিনেমার পাশাপাশি শোবিজ তারকাদের অংশগ্রহনে রয়েছে একাধিক অনুষ্ঠান। ঈদে এসব অনুষ্ঠানে অংশ নেবেন ১৪ জন তারকা অভিনেত্রী। 

জানা গেছে, ঈদের দিন টানা সাতদিন প্রচার শুরু হবে ‘তারকা আড্ডা’ ও ‘তারায় তারায়’ নামে দুটি অনুষ্ঠান। আর দুই অনুষ্ঠানেই প্রতিদিন দুইজন অভিনেত্রী উপস্থিত থাকবেন। প্রতিদিন রাত ৮টায় প্রচার হবে ‘তারকা আড্ডা’। মৌসুমী মৌয়ের সঞ্চালনায় এ অনুষ্ঠানে ঈদের দিন উপস্থিত থাকবেন বিদ্যা সিনহা মিম। 

এতে অংশ নেওয়া প্রসঙ্গে মিম বলেন, ‘অনুষ্ঠানে নিজের জীবন, ক্যারিয়ার নিয়ে কথা বলেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’ 

একই অনুষ্ঠানের দ্বিতীয় দিন কেয়া পায়েল, তৃতীয় দিন তমা মির্জা, চতুর্থ দিন সুনেরা বিনতে কামাল, পঞ্চম দিন মিম মানতাসা, ষষ্ঠ দিন তাবাসসুম ছোঁয়া এবং সপ্তম দিন শিরিন আক্তার শিলা উপস্থিত থাকবেন। 

এদিকে নীল হুরে জাহানের সঞ্চালনায় ‘তারায় তারায়’ অনুষ্ঠানটি প্রচার হবে প্রতিদিন রাত ১০টায়। এতে ঈদের দিন উপস্থিত থাকবেন শবনম বুবলী। দ্বিতীয় দিন জাকিয়া বারী মম, তৃতীয় দিন সাদিয়া জাহান প্রভা, চতুর্থ দিন সারিকা সাবরিন, পঞ্চম দিন সামিরা খান মাহি, ষষ্ঠ দিন মুমতাহিনা টয়া এবং সপ্তম দিন উপস্থিত থাকবেন রুকাইয়া জাহান চমক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz