নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় নগরীতে কাঁচাবাজার পরিদর্শন করেছেন কৃষি, মৎস্য এবং খাদ্যমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি শনিবার (৭ মার্চ) নগরীর রাজগঞ্জ কাঁচাবাজার পরিদর্শন করেন। এসময় তিনি বিভিন্ন পণ্যের দামের খোঁজ নেন। তিনি নিজে মাছ ও সবজি ক্রয় করেন। তাকে কাঁচাবাজারে দেখে ক্রেতা এবং বিক্রেতারা অবাক হন। জানা গেছে, কৃষিমন্ত্রী ইয়াছিন ছুটির দিনে কুমিল্লা নগরীর নিত্য
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে আড়াই কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালমান ফার্সি মঙ্গলবার রাতে সদর উপজেলা রসুলপুর রেল স্টেশন থেকে অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেন। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বাজি, ফুসকা এবং
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের একটি নতুন খনন করা পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী ইব্রাহিম খলিল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ( ৭ মার্চ ) বিকেল আনুমানিক সোয়া ৩টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ইব্রাহিম খলিল ওই গ্রামের শাহ আলম মাস্টার বাড়ির খলিলুর রহমানের ছেলে।
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি। পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে এতিম ও অসহায়দের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পথিকৃত চান্দিনার উদ্যোগে শনিবার (০৭ মার্চ) সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাবিলপুর এলাকায় অবস্থিত মাহমুদিয়া আজিজিয়া মাদরাসায় এই ইফতার ও দোয়া অনুষ্ঠিত করা হয়। এসয় কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুল ইসলাম বাবু
১৭ বছর পর দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা, রোগীদের সঙ্গে মানবিক আচরণের আহ্বান এমপি হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বার প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর পর কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস) এর উদ্যোগে বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ ) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে কুভিকসাস কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কুভিকসাস উপদেষ্টা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি কুভিকসাসের প্রতিষ্ঠাকালীন সভাপতি তৈয়বুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক বিল্লাল
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর মাধাইয়া ইউনিয়ন আহব্বায় সাহিদুল ইসলামের উদ্যোগে মিলাদ, মাহফিল, দোয়া-মুনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (৪ মার্চ) বিকেলে চান্দিনা উৎসব রেস্টুরেন্টে ওই মিলাদ,দোয় ও ইফতার অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রেজাউল করিম ভূইয়া, জাসাস কুমিল্লা উত্তর জেলা সিনিয়র সহ-সভাপতি
নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গোষ্ঠীগত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩ মার্চ) রাতে পাওনা টাকা চাওয়া নিয়ে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরস মিয়া ও নূরধন মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে মঙ্গলবার (৪ মার্চ) কুমিল্লা সার্কিট হাউজের কনফারেন্স রুমে এ সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি
প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া ফাল্গুন-চৈত্রের আগমনে বসন্তের রঙে রাঙা হয়ে উঠেছে ব্রাহ্মণপাড়ার প্রকৃতি। চারদিকে এখন শুধু লাল আর সবুজের মিতালি। গ্রামের পথঘাট, খোলা মাঠ আর বাড়ির আঙিনায় দৃষ্টিনন্দন লাল ফুলে ছেয়ে গেছে শিমুল গাছ। বসন্তের হাওয়ায় দোল খাওয়া শিমুলের লাল পাপড়ি যেন প্রকৃতির আপন রঙতুলিতে আঁকা এক অপরূপ ক্যানভাস। উপজেলার বিভিন্ন গ্রামে চোখে পড়ে সুউচ্চ শিমুল গাছ।