রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময়: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫ দেখেছেন :

স্টাফ রিপোর্টার।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সভাস্থলে আসার পথে পথে দেখেছি কুমিল্লা বিভাগের দাবি জানানো হয়েছে। এটা জনগণের প্রাণের দাবি। তাই কুমিল্লা বিভাগ ঘোষণা ও কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদালয় প্রতিষ্ঠার বিষয়ে দ্রুততম সময়ে পদক্ষেপ নেয়া হবে।
শনিবার দুপুরে চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লা – চাঁদপুর সড়কের পাশে বরুড়া উওজেলার লহ্মীপুর বাজার খেলার মাঠে বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্যে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশের জনগণের মাঝে কোন ভোটের অধিকার ছিল না। সরকারের বিরুদ্ধে কথা বললে মিথ্যা মামলা দেয়া হতো। মামলা করা হতো। দেশ স্বৈরাচারের কবলে পড়েছিল। ছিল হত্যা ও গুম । তারা দেশের অর্থ লুট করে বিদেশে পাচার করেছে। ২০২৪ সালে জুলাই আন্দোলনের মাধ্যমে বুকের রক্ত দিয়ে দেশের গণতন্ত্র উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রী

দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনরায় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবার আগে দেশ — এবং দেশটা সবার। জনগণের দেওয়া ম্যান্ডেটের ভিত্তিতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমরা খাল খনন, কৃষক কার্ড , ফ্যামেলি কার্ড ও ঈমাম মোয়াজ্জিনদের সন্মানীর ওয়াদা দিয়ে ছিলাম। আমরা ওয়াদা রেখেছি। বিএনপি ক্ষমতায় যাওয়ার ১০ দিনের মধ্যে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা করে কৃষি ঋন মওকুফ করা হয়েছে

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম, কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে পুন:গঠন করতে হলে কাজ করতে হবে। নারীদের স্বাবলম্বী করতে হবে। তা শিক্ষায় হউক কিংবা অর্থনৈতিক। দেশের উন্নয়নে নারী পুরুষ সবায় স্বাবলম্বী করতে হতে হবে। বেকার সমস্যা দুর করতে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, জনগণ দেশের মালিক। জনগণ বিএনপিকে দেশের দায়িত্ব দিয়েছেন। বিএনপি অতীতেও চেস্টা করেছে সকল প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে। এবারের নিবাচনেও আমরা যেসকল প্রতিশ্রুতি দিয়েছি তা পর্যায়ক্রমে বায়স্তবায়ন করছি।

এর আগে দাউদকান্দি থেকে পথে পথে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এমপিদের উচ্ছ্বসিত নেতাকর্মীরা বাধভাঙ্গা উল্লাস প্রক্শা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সোয়া ১ টার দিকে সমাবেশস্থলে পৌছেন। প্রায় ১৫ মিনিট ধরে বক্তব্যে তিনি দেশের উন্নয়ন ও সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz