বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

কুমিল্লা ডিবির অভিযানে অস্ত্র ও গুলিসহ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান – কর্মচারী গ্রেপ্তার

  • আপডেট সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০৪ দেখেছেন :

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় একটি মাদক নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার সকালে জেলার আদর্শ সদর উপজেলার ঘোড়ামারা কৃষ্ণনগর এলাকার যত্নের মায়া মাদক আসক্তি নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ওই মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান ও নগরীর রেইসকোর্স এলাকার মৃত গোলাম মোস্তফা ভূইয়ার ছেলে মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি (৪২) এবং কর্মচারী নগরীর দক্ষিণ চর্থা এলাকার মৃত হিরন মিয়ার ছেলে আশরাফুল ইসলাম আকাশ (৩২)।
জেলা ডিবি’র ওসি মোঃ শামসুল আলম শাহ জানান, পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশনা অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে জেলার আদর্শ সদর উপজেলার ঘোড়ামারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আশরাফুল ইসলাম আকাশ ও মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি নামে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের স্বীকারোক্তি ও দেখানোমতে মাদক নিরাময় কেন্দ্রের চারতলা ভবনের মোবাইল টাওয়ারে অভিনব কৌশলে লুকানো অবস্থায় একটি ব্যাগ থেকে একটি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz