রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপডেট সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৮০ দেখেছেন :

ঢাকা অফিস 

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

 

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ জিমনেসিয়াম মাঠে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে দেয়া বক্তব্যে তিনি মির্জা আব্বাসের জন্য দোয়া চান।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস উদ্দিন, উনি অনেক সুস্থ। হাসপাতালে ভর্তি আছেন। উনার অস্ত্রোপচার হবে আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তা’লার কাছে দোয়া করি, যাতে আল্লাহতালা তাকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করেন। যাতে উনি বাংলাদেশের মানুষের খেদমত করতে পারেন এবং সংস্কার থেকে শুরু করে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে তা বাস্তবায়ন করতে পারেন।’

 

এসময় তিনি আরও বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করবো, যাতে আল্লাহ তা’য়ালা খুনি হাসিনাকে, যার ফাঁসির রায় হয়েছে; তাকে ভারত থেকে ধরে বাংলাদেশে এনে সেই রায় বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ উসমান হাদিসহ যারা শহীদ হয়েছেন তাদের আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আহত যারা আছেন আল্লাহ তাদের সুস্থ করে দিন।’

 

অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহার ফকির, জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান প্রমুখ। এছাড়াও কেন্দ্রীয় নেতাকর্মী, ময়মনসিংহ বিভাগের চার জেলার আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz