বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সারাদেশে
জ্বালানি সরবরাহ উন্মুক্ত করার দাবি পেট্রোল পাম্প মালিকদের কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, প্রবাসী বাবার ঘরে শোকের মাতম ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জনের খবর রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি মহিউদ্দিন, সম্পাদক মারুফ মাদক মামলায় খালাস পেলেন আসিফ আকবর ভারত থেকে মঙ্গলবার বাংলাদেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল মধ্যপ্রাচ্যের চার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত হাদি হত্যাকাণ্ডকে ঢাল বানিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হয়েছিল: ছাত্রদল সম্পাদক

জ্বালানি সরবরাহ উন্মুক্ত করার দাবি পেট্রোল পাম্প মালিকদের

  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩ দেখেছেন :

ঢাকা অফিস

দেশে চলমান জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতির মধ্যে পেট্রোল ও অকটেনের ডিপো পর্যায়ে সরবরাহ দ্রুত উন্মুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

 

মঙ্গলবার (১০ মার্চ) সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)–এর চেয়ারম্যানের কাছে এ দাবি জানানো হয়।

 

চিঠিতে বলা হয়েছে, বর্তমানে পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন ডিপো থেকে পেট্রোল ও অকটেন সরবরাহে প্রায় ২৫ শতাংশ রেশনিং করা হচ্ছে। এর ফলে অনেক পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি পৌঁছাচ্ছে না।চিঠিতে বলা হয়েছে, বর্তমানে পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন ডিপো থেকে পেট্রোল ও অকটেন সরবরাহে প্রায় ২৫ শতাংশ রেশনিং করা হচ্ছে। এর ফলে অনেক পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি পৌঁছাচ্ছে না।

 

সংগঠনটির দাবি, এই দুই ধরনের জ্বালানি উন্মুক্ত করা হলে পাম্পে ভিড় কমবে এবং সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া উদ্বেগও অনেকটা কমে যাবে।

 

এর আগে গেল শুক্রবার বিপিসি এক প্রজ্ঞাপন জারি করে জ্বালানি তেল বিক্রির সীমা নির্ধারণ করে দেয়। সীমা নির্ধারণের পর থেকে পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz